• একই বুথে ১৫২ জনের নাম ডিলিট, গলসিতে ভোটের আগে ক্ষোভ তুঙ্গে
    দৈনিক স্টেটসম্যান | ২৮ মার্চ ২০২৬
  • অভিযোগ, বাদ পড়া প্রত্যেকেই বৈধ নথিপত্রসহ এলাকার স্থায়ী বাসিন্দা। এসআইআরের শুনানির ডাক পেয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে নথি পেশও করেছেন তাঁরা। কিন্তু দিনের পর দিন অপেক্ষার পর চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই চরম বিপাকে পড়ে যায়। নিজেদের নাম খুঁজে না পেয়ে হতাশা বাড়ে। ফলে সংশোধন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নির্ভুলতা নিয়েই প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, পরিকল্পিতভাবে নির্দিষ্ট ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। গলসি-১ ব্লকের তৃণমূল সভাপতি জনার্দন চট্টোপাধ্যায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে

    প্রশ্ন তুলেছেন।

    অন্যদিকে, বিজেপির দাবি, এই পরিস্থিতির জন্য দায়ী রাজ্য প্রশাসন। অযোগ্য কর্মীদের দিয়ে কাজ করানোর ফলেই সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন বলে অভিযোগ তাদের। এই ঘটনার পর বড়ো প্রশ্ন, এসআইআরের চূড়ান্ত তালিকায় নাম না থাকা বাসিন্দারা কি ২৯ এপ্রিল ভোট দিতে পারবেন? নাকি ভোটের আগেই একই বুথের শতাধিক মানুষ বঞ্চিত হবেন?
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)