• মিগ-২৯ ফাইটার জেটে জুড়ছে ঘাতক মিসাইল
    বর্তমান | ২৯ মার্চ ২০২৬
  • নয়াদিল্লি: মিগ-২৯ যুদ্ধবিমানকে আরও আধুনিক করতে চলেছে ভারতীয় বায়ুসেনা। জানা যাচ্ছে, এবার এই যুদ্ধবিমানে যুক্ত করা হবে অত্যাধুনিক স্বল্প পাল্লার এয়ার-টু-এয়ার মিসাইল বা ‘আসর‌্যাম’। গত ২৫ মার্চ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে মিগ-২৯ যুদ্ধবিমানের এই আধুনিকীকরণ নিয়ে প্রস্তাব পেশ করা হয়েছে। মিসাইলের পাশাপাশি যুদ্ধবিমানে প্রয়োজনীয় লঞ্চার এবং অন্যান্য সরঞ্জাম থাকবে। সেইমতো এয়ারক্রু এবং অন্যান্য সহযোগীদের বিমানের প্রযুক্তির ব্যাপারে দক্ষ করে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। 

    ইউরোপীয় সংস্থা এমবিডিএ এই  মিসাইল বানিয়েছে। এর আগে ভারতীয় এলসিএ তেজস এবং জাগুয়ার এয়ারক্র্যাফ্টেও এই মিসাইল লাগানো হয়েছে। সোভিয়েত আমলের আর-৭৩ মিসাইলের থেকে আসর‌্যামের পাল্লা আরও ২৫ কিলোমিটার বেশি। বর্তমানে বায়ুসেনার ৫৫টি মিগ-২৯ রয়েছে। তার মধ্যে আটটি দুই আসন ভার্সানের। জানা যাচ্ছে, এই ৫৫টি যুদ্ধবিমানেই আসর‌্যাম যুক্ত করা হবে।  
  • Link to this news (বর্তমান)