আল ফালাহ গ্রুপের চেয়ারম্যান গ্রেপ্তার, ৪৫ কোটির তছরুপ
বর্তমান | ২৯ মার্চ ২০২৬
নয়াদিল্লি: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে গ্রেপ্তার আল ফালাহ গ্রুপের চেয়ারম্যান জাভেদ আহমেদ সিদ্দিকি। তাঁর বিরুদ্ধে দিল্লিতে প্রায় ৪৫ কোটি টাকার জমি বৈআইনিভাবে অধিগ্রহণের অভিযোগ রয়েছে। তদন্তে জানা যায়, ভুয়ো নথি বানিয়েই ওই জমি নিয়েছিলেন সিদ্দিকি। বর্তমানে তারবিয়া এডুকেশনাল ফাউন্ডেশনের প্রধান শেয়ারহোল্ডার হিসাবে রয়েছেন সিদ্দিকি। তদন্তকারী সংস্থা জানিয়েছে, দিল্লির মদনপুর খাদার গ্রামের ওই জমির খসড়া নম্বর ৭৯২। প্রায় ১ হাজার ১১৬ একর ওই জমির বর্তমান দাম ৪৫ কোটি টাকা। শুক্রবারই সিদ্দিকিকে দিল্লির স্থানীয় আদালতে পেশ করা হয়। তাঁর আগামী ৪ এপ্রিল পর্যন্ত ইডি হেপাজতের নির্দেশ দেন বিচারক।