• Live: রবিবার সকালে ভূমিকম্পে কাঁপল নেপাল, দার্জিলিংয়েও কম্পন অনুভূত হয়েছে
    এই সময় | ২৯ মার্চ ২০২৬
  • ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রবিবার সকাল ৮টা ৫৯ মিনিটে ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৬। দার্জিলিংয়েও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।

    ইরানের রেভোলিউশনারি গার্ড হুঁশিয়ারি দিয়েছে, মার্কিন-ইজ়রায়েলি হামলার জবাবে পশ্চিম এশিয়ায় থাকা আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলিকে টার্গেট করা হতে পারে। তাদের দাবি, হামলায় ইরানের ২টি বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, ‘মার্কিন সরকার যদি তাদের বিশ্ববিদ্যালয়কে নিরাপদ রাখতে চায়, তবে ৩০ মার্চ দুপুরের মধ্যে এই হামলার নিন্দা করতে হবে।’

    পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে জ্বালানি সঙ্কট বাড়তেই পাকিস্তানে ফের জেট ফুয়েলের দাম বাড়ানো হলো। মাত্র ২৮ দিনে এটি পঞ্চম বৃদ্ধি। নতুন করে লিটার প্রতি ৫ পাকিস্তানি রুপি দাম বাড়ানো হয়েছে। এর জেরে নতুন দাম দাঁড়িয়েছে ৪৭৬.৯৭ রুপি। মার্চের শুরু থেকে মোট বৃদ্ধি প্রায় ২৮৮ রুপি।

    মুখ্যমন্ত্রী প্রথমে পুরুলিয়া জেলার মানবাজারে একটি প্রচারসভা করবেন। সেখান থেকে তিনি যাবেন বাঁকুড়া জেলার রাইপুরে, যেখানে দ্বিতীয় কর্মসূচি। দু’টি কর্মসূচি শেষ করে তিনি খড়্গপুরে পৌঁছে রাত্রিযাপন করবেন। অন্য দিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক আজ দু’টি জনসভা করবেন। তাঁর প্রথম সভা মুর্শিদাবাদ জেলার নওদায় এবং দ্বিতীয়টি উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে।

    বিধানসভা ভোটের ঘোষণা হতেই প্রচারে ঝড় তুলেছে রাজ্যের শাসকদল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার করছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। রবিবারও একাধিক জনসভা রয়েছে এই দুই নেতার।

  • Link to this news (এই সময়)