• কসবায় মেয়ের সামনেই মাকে কুপিয়ে খুন, ভোরের আলো ফোটার আগে হাড়হিম ঘটনা
    এই সময় | ২৯ মার্চ ২০২৬
  • স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ কসবায়। মেয়ের সামনেই মাকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। রবিবার সকালে বোসপুকুর রোডের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম স্বপ্না সিং (৪২)। গ্রেপ্তার করা হয়েছে বিনোদ সিং নামে ওই ব্যক্তিকে। ঘটনার তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ।

    রবিবার ভোর ৪টে নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ জানতে পারে সকাল সাড়ে ৬টায়। পুলিশের কাছে খবর যায়, স্বপ্না সিং নামে এক মহিলাকে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (CNMC) রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হলে, সেখানেই মৃত্যু হয় তাঁর। এর পরেই মহিলার মেয়েকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাতেই উঠে আসে আসল ঘটনা।

    ওই কিশোরী পুলিশকে জানায়, বাবা-মায়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর পরেই বাবা ছুরি দিয়ে তার মাকে কোপান। মেয়ের চোখের সামনেই রক্তে ভাসতে থাকেন ওই মহিলা। চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন ছুটে আসেন। সাড়ে ৫টা নাগাদ ওই মহিলাকে CNMC-তে নিয়ে যাওয়া হয়। পরিবারের এক সদস্যের অভিযোগের ভিত্তিতে বিনোদ সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ।

  • Link to this news (এই সময়)