• সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ? এ বার কী করতে হবে জেনে নিন...
    এই সময় | ২৯ মার্চ ২০২৬
  • তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা (Supplementary Voter List) প্রকাশ পেল শনিবার রাতে। তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে ২ লক্ষ ১ হাজার ভোটারের। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে এখনও অবধি তিনটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তিনটি তালিকা মিলিয়ে মোট আপলোডেড ৩৩ লক্ষ ২ হাজার ভোটারের নাম। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পরে ‘বিবেচনাধীন’ যে সমস্ত ভোটারের নাম বাদ গিয়েছে, তাঁদের জন্য এ বার কী করণীয়? কমিশনের তরফে সে সংক্রান্ত নির্দেশিকা যাওয়া শুরু করেছে SDO-দের কাছে। উত্তর ২৪ পরগনার সমস্ত SDO-কে চিঠি দিয়েছেন উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক (নির্বাচন)।

    সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পরে বিবেচনাধীন যে সমস্ত ভোটারের নাম বাদ গিয়েছে, তাঁদের জন্য খোলা রয়েছে ট্রাইব্যুনালে যাওয়ার রাস্তা। আপত্তি সংক্রান্ত আবেদন জানাতেই এই ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ২৩টি জেলার জন্য ১৯টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি সেই ট্রাইব্যুনালের দায়িত্বে।

    কোনও বিচারাধীন ভোটার যদি ট্রাইব্যুনালে আপিল করতে চান, তা হলে তাঁদের নথি অফলাইনে SDO অফিসে জমা দিতে হবে। সেখান থেকেই সেই নথির সঠিক ডিজিটাইজ়েশন করে ECINET প্ল্যাটফর্মে দ্রুত আপিল আপলোড করতে হবে। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনার সমস্ত SDO-কে চিঠি দিয়েছেন উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক (নির্বাচন)। শুধু উত্তর ২৪ পরগনাই নয়, একই ভাবে চিঠি যাবে অন্য জেলার SDO-দের কাছেও।

  • Link to this news (এই সময়)