• নতুন সপ্তাহেও ঝড়বৃষ্টি, কোন কোন জেলায় দুর্যোগের সতর্কতা?
    আজ তক | ২৯ মার্চ ২০২৬
  • আজ রবিবার , কলকাতার আবহাওয়া মোটামুটি উষ্ণ থাকলেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন শহরের সর্বনিম্ন তামাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি বেশি। অন্যদিকে শনিবার শহরের সর্বোচ্চ তামাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩.৫ ডিগ্রি কম। হাওয়া অফিস বলছে এপ্রিলের প্রথম সপ্তাহেও রাজ্যে ঝড়-বৃষ্টি সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাড়বে তাপমাত্রাও। কেমন থাকবে আপনার এলাকার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।

    হাওয়া অফিস যা বলছে
    আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এর জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, বিশেষত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ এবং অনুকূল বায়ুপ্রবাহের কারণে আবহাওয়ার এই পরিবর্তন  আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৩১ মার্চ নাগাদ আবারও একাধিক জেলায় প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    বাড়বে তাপমাত্রাও
    তবে হাওয়া অফিস বলছে, নতুন সপ্তাহে ঝড়-বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। বাড়বে তাপমাত্রা। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে। রবি, সোমবার  তাপমাত্রা বাড়লেও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  আজ, রবিবার দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা। আগামী দু’দিন ঝড়-বৃষ্টির পরিমাণ কমবে। তবে সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ পশ্চিমের কিছু জেলায় সামান্য ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম। মঙ্গলবারে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃষ্টি হতে পারে কলকাতাতেও। বুধবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা কমবে। তারপর থেকে ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। শুক্র-শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে। পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পৌঁছতে পারে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে।

    উত্তরবঙ্গে বৃষ্টি চলবে
    উত্তরবঙ্গে রবিবার, সোমবার এবং বুধবার হলুদ সতর্কতা এবং মঙ্গলবারের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতেও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর হাওয়া অফিস। যেখানে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। আগামী দুদিন উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস রয়েছে, যেখানে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০-৬০ কিমি পর্যন্ত পৌঁছতে পারে।  হাওয়া অফিস বলছে, উত্তরবঙ্গে আজ ও কাল বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উপরের পাঁচ জেলায়। মঙ্গলবার ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে! ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। দার্জিলিং, জলপাইগুড়িতে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে বলে পূর্বাভাস। মালদা-সহ বাকি সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা। বৃহস্পতিবার ও শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে।

    কলকাতার আবহাওয়া
    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি চলবে। ফের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহেই। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আগামী মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। আপাতত আর কোনও দিন আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই। তবে বিক্ষিপ্ত ভাবে কমবেশি বৃষ্টি চলবে। মঙ্গলবারের পর থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।
  • Link to this news (আজ তক)