সোমবার রাতে চতুর্থ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যে ভোটারদের নাম তালিকায় ওঠেনি, তাঁদের এ বার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, কলকাতা হাইকোর্টের গঠন করা ট্রাইবুন্যালে আবেদন করতে হবে। ইতিমধ্যে ট্রাইবুন্যালে আবেদন করার জন্য কমিশনের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হয়েছে। কী ভাবে আবেদন করবে সেখানে? দেখে নেওয়া যাক একনজরে।
রাজ্যে মোট ১৯টি ট্রাইবুন্যাল গঠন করা হয়েছে। ১৯টি জেলার কথা মাথায় রেখে ১৯টি অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে ট্রাইবুন্যাল গঠন করা হয়েছে। সাপ্লিমেন্টারি তালিকায় যাঁদের নাম ওঠেনি, তাঁদের ট্রাইবুন্যালে আবেদন করতে হবে।
১) প্রথমে কমিশনের ওয়েবসাইটে লগ ইন করতে হবে। কমিশনের ওয়েবসাইটে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য নির্দিষ্ট অপশন রয়েছে।
২) প্রথমে আপনার মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে। আপনার মোবাইলে নম্বরে একটি ওটিপি আসবে। সেটা দিয়ে লগ ইন করতে হবে।
৩) এর পরে আপনার এপিক নম্বর দিয়ে ‘সার্চ’ করতে হবে। আপনার নাম দেখা যাবে। সেখানে ট্রাইবুন্যালে আবেদন করার অপশন রয়েছে।
৪) আবেদনে আপনার ঠিকানা লিখতে হবে। পিন কোড-সহ পুরো ঠিকানা লিখতে হবে।
৫) কেন আপনি ট্রাইবুন্যালে আবেদন করছেন, সেটা লিখতে হবে। সর্বাধিক ৫০০ শব্দের মধ্যে সেটা লিখতে হবে।
৬) শেষে আপনি কোন কেন্দ্রে ভোটার সেটা উল্লেখ করতে হবে।
৭) সাবমিট করার পরে আধার নম্বর চাওয়া হবে। আধার নম্বর দিলে একটি ওটিপি আসবে। এর পরে শেষবার সাবমিট করার পর ‘অ্যাকনলেজমেন্ট নম্বর দেওয়া হবে। সেই নম্বর যত্ন করে রেখে দেবেন।
রাজ্যে মোট ১৯টি ট্রাইবুন্যাল গঠন করা হয়েছে। ১৯টি জেলার কথা মাথায় রেখে ১৯টি অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে ট্রাইবুন্যাল গঠন করা হয়েছে।