• ‘আমার খুব পছন্দের অভিনেতা’, রাহুলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
    এই সময় | ৩০ মার্চ ২০২৬
  • অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘বিশিষ্ট, তরুণ ও জনপ্রিয় অভিনেতা, রাহুল অরুণোদয় ব্যানার্জি হঠাৎ আর আমাদের মধ্যে নেই, এই খবর পেয়ে আমি হতচকিত, মর্মাহত ও শোকাহত।’

    দিঘার কাছে তালসারিতে শুটিং চলাকালীন নৌকা থেকে পড়ে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তরুণ অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিউড। মমতা লিখেছেন, ‘কী করে যে কী হয়ে গেল, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সে আমার খুব পছন্দের অভিনেতা ও মানুষ ছিল। তাঁর শোকসন্তপ্ত পরিবার, পরিজন ও অগণিত অনুরাগীদের প্রতি আমি আমার আন্তরিক সমবেদনা জানাই। রাহুলের এই হঠাৎ চলে যাওয়া বাংলার অভিনয় জগতের জন্য, টলিউড ও টেলিউডের জন্য এক অপূরণীয় ক্ষতি।’

    দিঘার কাছে তালসারিতে গিয়ে শুটিং চলাকালীন নৌকা থেকে পড়ে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের।

  • Link to this news (এই সময়)