বহরমপুরে অধীর, মালতীপুরে মৌসম; ২৮৪ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
আজ তক | ৩০ মার্চ ২০২৬
অবশেষে ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস(Congress)। মোট ২৮৪টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তালিকায় সবচেয়ে বড় চমক দুই বড় নাম। বহরমপুর থেকে লড়বেন অধীররঞ্জন চৌধুরি(Adhir Ranjan Chowdhury)। মালতীপুরে প্রার্থী হয়েছেন মৌসম নূর(Mausam Noor)। বিশ্লেষকরা বলছেন, এর থেকে একটি বিষয় স্পষ্ট। মুর্শিদাবাদ ও মালদা জেলায় ঘাঁটি ধরে রাখাই প্ল্যান কংগ্রেস শিবিরের।