• দিঘায় শুটিং চলাকালীন প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়
    দৈনিক স্টেটসম্যান | ৩০ মার্চ ২০২৬
  • ঘটনার পর শুটিং সেটে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই আকস্মিক ঘটনায় সহকর্মী থেকে শুরু করে ইউনিটের সদস্যরা স্তম্ভিত হয়ে পড়েন। দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন বলে সূত্রের খবর। স্থানীয় সূত্রের খবর, জলে ডুবে যাওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    অভিনেতার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে। সহকর্মী ও অনুরাগীদের মধ্যেও নেমে এসেছে শোকের আবহ। সামাজিক মাধ্যমেও শোকবার্তার বন্যা বইছে। এই ঘটনার জেরে শুটিং ইউনিটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

    একজন প্রাণবন্ত অভিনেতার এই আকস্মিক মৃত্যু টলিপাড়ার জন্য এক অপূরণীয় ক্ষতি বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির অনেকে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)