• অতিরিক্ত ভোটার তালিকায় নাম না থাকায় দুশ্চিন্তায় মৃত্যু কোচবিহারের বৃদ্ধের
    দৈনিক স্টেটসম্যান | ৩০ মার্চ ২০২৬
  • শনিবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারের লোকজন দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে। রবিবার সকালে ঘটনাস্থলে যান স্থানীয় তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়। তিনি অভিযোগ করেন, মৃতের দুই ছেলের নাম তালিকা থেকে বাদ পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবারে, যার জেরেই এই মর্মান্তিক ঘটনা। অন্যদিকে বিজেপির তরফে দাবি করা হয়েছে, এটি সম্পূর্ণরূপে স্বাভাবিক মৃত্যু এবং এর সঙ্গে ভোটার তালিকার কোনও সম্পর্ক নেই।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)