অ্যাকাউন্টে জমা পড়েছে ১০ কোটি! ব্যাংক কর্তৃপক্ষকে ফেরত দিলেন মহিলা
বর্তমান | ৩০ মার্চ ২০২৬
লখনউ: আচমকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে প্রায় ১০ কোটি টাকা! কোথা থেকে সেই টাকা এসেছে, কেউ জানে না। উত্তরপ্রদেশের মৈনপুরীর দেবগঞ্জ গ্রামে সম্প্রতি এমনই ঘটনার সাক্ষী থাকলেন সীতা নামে এক মহিলা। সঙ্গে সঙ্গে ব্যাংকের সঙ্গে কথা বলে টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, প্রযুক্তিগত সমস্যার কারণেই এই বিপত্তি।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ব্যাংক অব ইন্ডিয়ায় সীতার অ্যাকাউন্ট রয়েছে। সম্প্রতি ছেলে অরুণ কুমাররের সঙ্গে এটিএমে গিয়েছিলেন তিনি। এটিএমের স্ক্রিনে অ্যাকাউন্টে থাকা টাকার অঙ্ক দেখামাত্র দু’জনেই অবাক হয়ে যান। ব্যালেন্সের জায়গায় লেখা ছিল ৯ কোটি ৯৯ লক্ষ ৪৯ হাজার ৫৮৬ টাকা। এই অঙ্ক দেখতেই অরুণের চোখ কপালে উঠে যায়। অরুণের কথায়, ‘ব্যালেন্স দেখতে গিয়ে জানলাম, ৯ কোটি টাকার বেশি জমা পড়েছে। এই টাকা কার, আমরা জানি না।’ সীতা বলেন, ‘এই টাকা কীভাবে এসেছে জানি না। এই টাকা যাঁর প্রাপ্য তিনি অবিলম্বে তা ফেরত নিয়ে যান।’ মূলত চাষবাস করেই সংসার চালায় সীতার পরিবার। এহেন পরিস্থিতিতে এত বিপুল পরিমাণ টাকা দেখে সকলেই রীতিমতো অবাক হয়ে গিয়েছেন। সীতার স্বামী ফারজানের বক্তব্য, ‘ব্যাংক খুললেই গিয়ে টাকা ফেরত দিয়ে আসব।’
ব্যাংক অব ইন্ডিয়ার সুলতানগঞ্জ শাখার ম্যানেজার বলেন, ‘ওই মহিলার ঋণ সংক্রান্ত অ্যাকাউন্ট রয়েছে। প্রযুক্তি ভুলেই এই