• ওসি বদলি: বিতর্কে পিছু হটল কমিশন
    বর্তমান | ৩০ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন টালা থানার তদানীন্তন ওসি অভিজিৎ মণ্ডল। তাঁকে নতুন থানায় পোস্টিং দিয়েছিল নির্বাচন কমিশন। রবিবার সন্ধ্যায় কমিশনের জারি করা নির্দেশিকায় তাঁকে পর্ণশ্রীর ওসির দায়িত্ব দেওয়া হয়। তার পরেই শুরু হয় বিতর্ক। চাপের মুখে গভীর রাতে পিছু হটল কমিশন। জানানো হয়েছে, পর্ণশ্রী থানায় ওসি বদল করা হচ্ছে না। 

    উল্লেখ্য, তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই। পরে জামিন পান। তাঁর বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিতে পারেনি। গ্রেপ্তারের পর নিয়মানুযায়ী তাঁকে সাসপেন্ড করা হয়। শুরু হয় বিভাগীয় তদন্ত। তা শেষ হয়নি। তার মাঝেই কমিশন কী করে তাঁকে নতুন থানার দায়িত্ব দিল, তা নিয়ে প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদল করল কমিশন। আরেক ওসি নিরুপম নাথকে মানিকতলা ও পার্ক স্ট্রিট দু’টি থানার দায়িত্ব দেওয়া হয়েছে। ভবানীপুর ও কালীঘাট সহ একাধিক থানায় এমন কয়েকজনকে ওসি করা হয়েছে, যাঁদের থানায় কাজ করার অভিজ্ঞতা খুবই কম।
  • Link to this news (বর্তমান)