• Breaking News Live: প্রিয় অভিনেতাকে শেষবারের মতো দেখতে হাসপাতালের বাইরে ভিড় রাহুলের অনুরাগীদের
    এই সময় | ৩০ মার্চ ২০২৬
  • প্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে যে এ ভাবে দেখতে হবে, তা কখনই ভাবতে পারেননি অনুরাগীরা। তমলুকের হাসপাতালের বাইরেই অভিনেতাকে শ্রদ্ধা জানাতে ভিড় অনুরাগীদের।

    তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের পরে কলকাতায় আনা হবে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের দেহ। সকাল সাড়ে ৯ নাগাদ ময়না তদন্ত শুরু হবে। সেই সঙ্গে ভিডিওগ্রাফিও করা হবে বলে জানা গিয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে।

    সোমবার, ৩০ মার্চ থেকে শুক্রবার, ৪ এপ্রিল পর্যন্ত ৬ দিন মুম্বই ও সেখানকার শহরতলি এলাকায় 'টিফিন ডেলিভারি' বন্ধ রাখবেন ডাব্বাওয়ালারা। এর ফলে কয়েক লক্ষ অফিসযাত্রী দুর্ভোগে পড়বেন বলে আশঙ্কা। ডাব্বাওয়ালাদের সংগঠনের সভাপতি সুভাষ তালেকর জানিয়েছেন, প্রতি বছরই এই সময় তাঁরা গ্রামের বাড়িতে যান তাঁদের আরাধ্য দেবদেবীকে পুজো করতে। যাঁরা তাঁদের পরিষেবা নেন, তাঁদের সংগঠনের তরফ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, এই ছয় দিনের জন্য টিফিন ডেলিভারির বিকল্প ব্যবস্থা করতে বা অন্য উপায়ে খাবার জোগাড় করতে। মুম্বই ও সেখানকার শহরতলিতে ১৩৫ বছর ধরে পরিষেবা দিয়ে আসছেন ডাব্বাওয়ালারা। তাঁরা মূলত পুনে জেলার পশ্চিম অঞ্চলের বাসিন্দা। মাভাল, মুলসি, আম্বেরগাঁও, জুন্নার, খেদ, আকোলে, সংগামনের এলাকায় তাঁদের গ্রামের বাড়ি। বছরের এই সময় তাঁরা গ্রামে গিয়ে আরাধ্য দেবদেবীর পুজো করেন, পরিবারের সঙ্গে সময় কাটান।

    ২০২৭ সালের জনগণনায় বড়সড় পরিবর্তন আনল কেন্দ্র। লিভ-ইন সম্পর্কে থাকা যুগলরা 'বিবাহিত দম্পতি' হিসেবে বিবেচিত হবেন। তবে, শর্তসাপেক্ষে। তাঁদের প্রমাণ দিতে হবে তাঁদের সম্পর্ক স্থায়ী। একটি সূত্রের খবর, স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়ে সমাজের চিরাচরিত ধ্যানধারণা (mindset) বদলাচ্ছে বলেই এমন সিদ্ধান্ত কেন্দ্রের। তবে কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্নও উঠেছে। বিশেষ করে স্থায়ী সম্পর্কের সংজ্ঞা নিয়ে উঠছে প্রশ্ন। স্থায়ী সম্পর্ক বলতে কতদিনের সম্পর্ক বোঝানো হচ্ছে, তার কোনও ব্যাখ্যা কেন্দ্রের তরফে এখনও পর্যন্ত মেলেনি।

    দিঘা সংলগ্ন তালসারিতে জলে তলিয়ে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। রবিবারের এই ঘটনায় দিঘা থানায় দায়ের অস্বাভাবিক মৃত্যুর মামলা। তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে সোমবার ময়নাতদন্ত হবে তাঁর দেহের।

    গাড়ি দুর্ঘটনায় আহত কংগ্রেস সাংসদ প্রশান্ত পাডোলে। মহারাষ্ট্রের ভান্ডারা থেকে তিনি দিল্লির ফ্লাইট ধরতে নাগপুর বিমানবন্দরে যাচ্ছিলেন। সেখানে যাওয়ার পথেই দুর্ঘটনার মুখে পড়েন কংগ্রেস সাংসদ । এই দুর্ঘটনায় তাঁর গাড়ির চালকও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। প্রশান্ত দিল্লিতে সংসদের অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

    দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল, হাইকোর্ট-সহ বিভিন্ন সরকারি দপ্তরে অন্তত ১,০০০-এরও বেশি ভুয়ো হুমকির বার্তা পাঠানোর অভিযোগে ৪৭ বছর বয়সি শ্রীনিবাস লুইস নামের এক ব্যক্তিকে কর্ণাটকের মাইসুরুতে তাঁর ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক রাজ্যে এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ব্যক্তির মানসিক অবস্থা স্থিতিশীল নয়। সোমবার তাঁকে দিল্লিতে আনা হবে, এর পরে বিস্তারিত তদন্ত করা হবে।

  • Link to this news (এই সময়)