ডোমজুড়ের কারখানায় বিধ্বংসী আগুন। সোমবার ভোরে হাওড়ার ডোমজুড়ে একটি পাখা তৈরির কারখানায় আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। ডোমজুড়ের জঙ্গলপুরে জালান ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের মধ্যে রয়েছে ওই কারখানাটি।
ভোরে আগুন লাগার পরেই কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। কারখানার মেশিন ও কাঁচামালে আগুন ধরে যায়। দীর্ঘক্ষণ দমকল কাজ করলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। আরও সময় লাগবে বলে জানিয়েছে দমকল।
ডোমকলের জালান কমপ্লেক্স বেশ ঘিঞ্জি এলাকা। কারখানায় মজুত রয়েছে বিপুল পরিমাণ দাহ্য পদার্থও। সেই কারণেই দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। যদিও কী ভাবে আগুন লেগেছে, সেটা এখনও স্পষ্ট নয়। তদন্ত করে দেখা হচ্ছে।