• 'মুখ খুললেই উইকেট পড়বে', হুঙ্কার দিলীপ ঘোষের!
    আজকাল | ৩০ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ২০২৬-এর পর ২০২৬, এক দশকের ব্যবধানে নিজের চেনা রাজনৈতিক মাঠে খেলতে নেমেছেন দিলীপ ঘোষ। ফলে খোশ মেজাজে তিনি। ফের ছোটাচ্ছেন কথার ফুলঝুরি। 

    বাংলার রাজনীতিতে ভোটের উত্তাপ। এবার খড়গপুর সদর কেন্দ্র থেকে পদ্ম প্রতীকে প্রার্থী দিলীপ ঘোষ। চা-চক্রে বসেই শান দিচ্ছেন প্রচারে। সেখানেই তৃণমূলকে তুলোধনা করলেন বঙ্গ বিজেপির একদা 'পোস্টার বয়' দিলীপ।

    ভোটের প্রচারে রাজ্য চষে ফেলছেন মমতা ব্য়ানার্জি ও অভিষেক ব্যানার্জি। নরেন্দ্র মোদি, অমিত শাহ এ রাজ্য়ে প্রচার সেরেছেন। কিন্তু, গেরুয়া বাহিনীর বাকি নেতৃত্ব কোথায়? জিলীপ ঘোষের জবাব, "তৃণমূলের হাতে জু'জনই মাত্র নেতা। তাই তাঁরাই ঘুরে ঘুরে ২৯৪ টা কেন্দ্রে প্রচার করবেন। অন্যদিকে, বিজেপি-র একাধিক নেতা নিজ নিজ এলাকায় সক্রিয়ভাবে প্রচার চালাচ্ছেন।"

    নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টা পর থেকেই বাংলার প্রশাসনে ঝাঁকুনি দেওয়ার মরিয়া চেষ্টা করেছে নির্বাচন কমিশন। একাধিক সরকারি আমলা ও পুলিশের শীর্ষস্তরে রদবদল করা হয়েছে। অনেক আমলাকে ভিন রাজ্যে পাঠানো হয়েছে। যা নিয়ে সরব খোদ মুখ্যমন্ত্রী। তৃণমূল এই রদবদলকে বিজেপির হয়ে কমিশনের 'ষড়যন্ত্র' ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে আঘাত বলে সোচ্চার হয়েছে।

    এই প্রসঙ্গে প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বলেন, "দিলীপ ঘোষ মুখ খুলেছে মানেই উইকেট পড়বে।" কী বোঝাতে চাইলেন তিনি? খোলসা করেননি দিলীপ। ফলে ভোটর মুখে 'ঠোঁটকাটা' দিলীপের কথা নিয়ে নানা জল্পনা-কল্পনা। 

    রবিবারই ২৮৪টি বিধানসবা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। এই প্রসঙ্গে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “ওরা এখন অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছে।” বহরমপুরের মতো আসনে অতীত সাফল্যের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, "এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এবং সাধারণ মানুষ কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।"

    ভোটকর্মীদের জন্য রাজ্য সরকারের ক্যাশলেস চিকিৎসা পরিষেবার প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মুক্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ করে তিনি বলেন, “শুধু প্রতিশ্রুতিই দেওয়া হয়, বাস্তবে তার প্রতিফলন নেই।” ৪ঠা জুনের পর এই প্রতিশ্রুতির কোনও মূল্য থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। 

    খড়গপুর রেল কলোনি এলাকায় পানীয় জলের সমস্যা ও স্ট্রিট লাইটের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করে দ্রুত সমাধানের আশ্বাস দেন প্রাক্তন বিধায়ক।  
  • Link to this news (আজকাল)