• ভোটের মুখে ইডির দপ্তরে দেবাশিস কুমার! কারণ কী?
    আজকাল | ৩০ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ভোটের মুখে পারদ চড়ছে বাংলার রাজনীতিতে। তার মাঝেই সপ্তাহের শুরুর দিনেই বড় তথ্য। সূত্রের খবর, সোমবার ইডির দপ্তরে পৌঁছেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক দেবশিস কুমার। 

    সূত্রের খবর, রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক ও তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশীষ কুমার সোমবার হাজির হন ইডি দপ্তরে। গত শনিবার দুই ব্যবসায়ীর বাড়িতে ইডির পক্ষ থেকে তল্লাশি অভিযান চালানো হয়েছিল।

    সেই দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযানের সময় তাঁদের জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। বেঙ্গল এনার্জি নামে একটি সংস্থায় তল্লাশি অভিযান করে বেশ কিছু নথি উদ্ধার হয় বলে ইডি সূত্রে খবর। সেখান থেকেই দেবাশীষ কুমারের নাম উঠে আসে বলে জানা গিয়েছে প্রাথমিকভাবে। তারপর দেবাশীষ কুমারকে তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য।

    তথ্য, তলব করার পরেই, সোমবারে দেবাশিষ কুমার যান ইডি দপ্তরে। তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।  ওম প্রকাশ জালান-সহ আরও এক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য সামনে আসে, তার পরেই জিজ্ঞাসাবাদ দেবশিস কুমারকে, তথ্য তেমনটাই। কোনও টাকার লেনদেন করা হয়েছিল কিনা, কীভাবে যোগাযোগ সংস্থার সঙ্গে, সেসব জানতে চাওয়া হয়েছিল বলে তথ্য। 

    জিজ্ঞাসাবাদের পর, সাংবাদিকদের মুখোমুখি হয়ে, দেবশিস কুমার জানান, তাঁর বলার কিছু নেই এই বিষয়ে। 
  • Link to this news (আজকাল)