• ডোমজুড়ে পাখা তৈরির কারখানায় বিধ্বংসী আগুন
    দৈনিক স্টেটসম্যান | ৩০ মার্চ ২০২৬
  • কারখানার মেশিন ও কাঁচামালে আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। আশেপাশের কারখানায় আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়। কারখানার কর্মীরা দ্রুত জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে। তবে তাতে কোনও লাভ হয়নি। খবর দেওয়া দমকলে। ১০টি ইঞ্জিন অকুস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকলকর্মীরা।

    কারখানার আশেপাশের এলাকা ঘিঞ্জি হওয়ায় ঘটনাস্থলে পৌঁছতে দমকলের বেগ পেতে হয়। কারখানায় দাহ্য পদার্থ মজুত ছিল। সে কারণে আগুনের তীব্রতা আরও বেড়ে যায় বলে মনে করা হচ্ছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তা জানার চেষ্টা চালাচ্ছে দমকলকর্মীরা।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)