• ভোটের মাসে ২ দিন ছুটি ঘোষণা রাজ্যের, কারা পাবেন?
    এই সময় | ৩০ মার্চ ২০২৬
  • এপ্রিল মাসে ২দিন ছুটি ঘোষণা রাজ্য সরকারের। এপ্রিলে পশ্চিমবঙ্গে দুই দফায় নির্বাচন রয়েছে। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল ভোটগ্রহণ হবে, তাই ওই ২দিন পাবলিক হলিডে বা ছুটি ঘোষণা করেছে রাজ্য। তবে যে দফায় যে যে জায়গায় ভোট, সেই জায়গাতেই শুধু ছুটি থাকবে।

    ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। মোট ১৫২টি বিধানসভা এলাকায় ভোট গ্রহণ হবে। সেই বিধানসভা এলাকাগুলিতে এনআই অ্যাক্টে ছুটি থাকবে।

    ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফায় ভোট। মোট ১৪২টি বিধানসভা এলাকায় ভোট গ্রহণ হবে। সেই বিধানসভা এলাকাগুলিতে এনআই অ্যাক্টে ছুটি থাকবে

    সরকারি অফিস, সরকার অধীনস্থ সংস্থা, কর্পোরেশন ও পুরসভা, সরকারি বোর্ড, স্থানীয় প্রশাসনিক বডি, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে।

    দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠা, চা বাগানে ছুটি ঘোষণা নিয়ে শ্রম দপ্তর থেকে নির্দেশিকা দেওয়া হবে।

    যদি ভোটের কাজ শেষ করতে দেরি হয়ে যায় এবং সেই কারণেই পরের দিন অফিসে যোগ দিতে সমস্যা হয়। তাহলে ভোটগ্রহণের পরেরদিনের জন্য স্পেশাল লিভ দেওয়া হবে।

  • Link to this news (এই সময়)