• ‘চিঠির কপি দেখালাম…’, পুরুলিয়ার সভায় কুড়মি সমাজকে কী বার্তা অভিষেকের?
    এই সময় | ৩০ মার্চ ২০২৬
  • আদিবাসী কুড়মি সম্প্রদায়ের ভোট কোন পক্ষে তা নিয়ে জোর চর্চা রয়েছে জঙ্গলমহলে। এর মধ্যেই সোমবার পুরুলিয়ার ঝালদায় প্রার্থীর সমর্থেন প্রচার সভায় হাজির হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুড়মি সমাজের দাবি নিয়ে একমাত্র তৃণমূল কংগ্রেসই সোচ্চার হয়েছে বলে এ দিন দাবি করেন অভিষেক। নিজের বক্তৃতায় উল্লেখ করেন, কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলির অন্তর্ভুক্ত করার জন্যে কেন্দ্রীয় সরকারকে আবেদন জানানোর বিষয়টিও।

    এ দিনের সভা থেকে অভিষেকের বক্তব্য, ‘আমাদের সরকার চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় সরকারকে চিঠি পাঠিয়েছে। চিঠির কপি দেখালাম। কুড়মিদের এই দাবি নিয়ে একমাত্র তৃণমূল কংগ্রেস সোচ্চার হয়েছে। রাজ্যের মুখ্যসচিব এই চিঠি পাঠিয়েছেন। চিঠিতে জানানো হয়েছে, রাজবংশী ও কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলি অন্তর্ভুক্ত করে আপনাদের দাবিকে যোগ্য মান্যতা দেওয়ার।’

    বিজেপির সমালোচনা করে অভিষেক বলেন, ‘কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি। আমি যদি মিথ্যা কথা বলি, যদি জ্যোতির্ময় সিং মাহাতো বা বিজেপির যে কোনও নেতা তা প্রমাণ করতে পারে, আমি ক্যামেরার সামনে বলছি, আমার বিরুদ্ধে মামলা করুক।’

    উল্লেখ্য, তৃণমূল-বিজেপির পাশাপাশি এ বার ঝাড়গ্রাম, পুরুলিয়ার আদিবাসী অধ্যুষিত অঞ্চলে কুড়মি সমাজের প্রতিনিধিরাও প্রার্থী দেবেন বলে খবর। অভিষেকের দাবি, ‘এক বুক আশা-আকাঙ্ক্ষা নিয়ে কুড়মি সমাজ আন্দোলন করেছিল। তাদের যোগ্য দাবি ছিল। অজিত মাহাতোরা দিল্লি গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে একদিকে গোপীবল্লভপুরে রাজেশ মাহাতো এবং জয়পুরে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে নিজের পুত্রকে দাঁড় করিয়ে দিয়েছে। তবে আমরা বিভাজনের রাজনীতি চাই না। একতার রাজনীতি চাই।’

    পুরুলিয়ার বাঘমুন্ডির চড়িদা গ্রাম পঞ্চায়েতে ছৌ মুখোশের সঙ্গে ২০০-২৫০ পরিবার যুক্ত। সেই শিল্পীদের জন্য যদি একটা মার্কেট করার কথা বলা হয়। একই সঙ্গে বান্দোয়ান ও বাঘমুন্ডিতে কোল্ডস্টোরেজ গড়ার আশ্বাস দেওয়া হয় এ দিনের মিটিংয়ে।

  • Link to this news (এই সময়)