• 'ঘেন্নায় আর বেরোলাম না শেষ শ্রদ্ধা জানাতে', রাহুলের মৃত্যুতে ক্ষোভ উগরে দিলেন মীর
    আজকাল | ৩০ মার্চ ২০২৬
  • রাহুলের মৃত্যুর কারণ নিয়ে একদিকে যখন তৈরি হয়েছে বিতর্ক ক্ষোভ, সেই সময় মীর আফসার আলি সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিলেন খ্যাতনামীর মরদেহ ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়াকে কেন্দ্র করে৷

    রাজনৈতিক নেতা নেত্রী থেকে সাধারণ মানুষ কিংবা টলিউডের সঙ্গে যুক্ত ব্যক্তি সকলকেই একযোগে আক্রমণ শানালেন মীর৷ রাহুল অরুনোদয়ের মরদেহকে ঘিরে হ্যাংলামি করা হয়েছে বলেও দাবি করেন মীর৷

    মেদিনীপুর মহকুমা হাসপাতাল থেকে মরদেহ রাহুলের বিজয়গড়ের বাড়িতে আনা হলে ভিড় উপচে পড়ে। ভিড়ের চাপে ভেঙে যায় ব্যারিকেড৷ এই তুমুল বিশৃঙ্খলাকে মাঝারি মাপের সার্কাস বলেও বর্ণনা করেন মীর৷

    এই কারণেই রাহুলকে শেষ শ্রদ্ধা জানাতে চেয়েও রাহুলের বাড়িতে উপস্থিত হননি, লিখেছেন মীর৷ যদিও মীর ব্যজস্তুতি (প্রশংসার ছলে নিন্দা) করেছেন। জনতার উন্মত্ত ভিড়কে 'অশেষ শ্রদ্ধা জানিয়ে ফেলতে মরিয়া' বলে উল্লেখ করেছেন মীর৷

    রাহুলের মৃত্যুর পর থেকেই সকলে তাঁর অভিনয় দক্ষতার প্রশংসা করছেন৷ এই বিষয়েও সমাজমাধ্যমে একহাত নিয়েছেন মীর৷

    সমাজমাধ্যমে মীর আফসার আলি লিখেছেন

    রাহুল অরুণোদয় ব‍্যানার্জির এভাবে চলে যাওয়া থেকে কয়েকটি ছোট ‘প্রাপ্তি’:

    ১) গুণী ব‍্যাক্তির মরদেহ ঘিরে রাজনৈতিক মাথা এবং তাঁদেরই পায়ে বিক্রি হয়ে যাওয়া কিছু মানুষের হ‍্যাংলামির সেই চেনা ছবি।

    ২) শিল্পীর বাড়ীর সামনে মাঝারি মাপের সার্কাস, যেটা দেখার পরই ঘেন্নায় আর বেরোলাম না ‘শেষ শ্রদ্ধা’ জানাতে, ঘেন্নায় আর বেরোলাম না ‘শেষ শ্রদ্ধা’ জানাতে, ঘেন্নায় আর বেরোলাম না ‘শেষ শ্রদ্ধা’ জানাতে, কারণ ‘অশেষ শ্রদ্ধা’ জানিয়ে ফেলতে মরীয়া আজব কিছু জনগণ।

    ৩) কিছু ‘ঝাপসা’ কলাকুশলীর ‘এক্সপার্ট কমেন্ট’ রাহুলের অভিনয় দক্ষতা নিয়ে।

    আর কিছু কি মিস করে গেলাম?

    [বানান এবং লেখা অপরিবর্তিত রাখা হল ]

    রবিবার আচমকাই খবর আসে, সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে রাহুল অরুনোদয় ব্যানার্জির৷ তালসারিতে 'ভোলেবাবা পার করেগা' ধারাবাহিকের শুটিং করতে গিয়েছিলেন৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় অভিনেতার৷ জলে ডুবেই মৃত্যু, জানা গিয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে৷

    ময়নাতদন্তের পরে তমলুক মহকুমা হাসপাতাল থেকে রওনা হয়ে রাহুল অরুনোদয় ব্যানার্জির শবদেহ নিয়ে আসা হয় কলকাতার বিজয়গড়ের বাড়িতে৷

    রাহুলের শবদেহ নিয়ে ফেরেন বন্ধু জয়রাজ ব্যানার্জি। সঙ্গে ছিলেন শতরূপ ঘোষ, সৌরভ পালধি৷ বিজয়গড়ের বাড়ির সামনে মানুষের ভিড়৷

    রাহুলকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। রাহুলের বাড়িতে উপস্থিত ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস৷ উপস্থিত রয়েছেন দিগন্ত বাগচী, অরূপ চক্রবর্তী, ঊষসী চক্রবর্তী, রণিতা দাস, রুকমা রায় সহ অনেকে৷

    শববাহী গাড়ির সামনে উপচে পড়া ভিড়৷ সহ অভিনেতারা মরদেহ কাঁধে করে নিয়ে গেলেন বাড়িতে৷ মানুষের ভিড়ে ব্যারিকেড ভেঙে গিয়েছে৷ রাহুলকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কাঁদতে কাঁদতে ঢুকলেন শ্রাবন্তী৷ এসেছেন রূপম ইসলাম এবং রূপসা। এছাড়াও রাহুলের বাড়িতে উপস্থিত ইশা, বাদশা মৈত্র, শ্রীজাত, দিতিপ্রিয়া রায় আরও অনেকে। কেওড়াতলা মহাশ্মশানে প্রিয়াঙ্কার পাশে ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, চূর্ণী গাঙ্গুল, চন্দন সেন, অঙ্কুশ সহ অনেকে।
  • Link to this news (আজকাল)