• TMC-র প্রার্থী দেবাশিস কুমারকে তলব ED-র তলব, টানা কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ
    আজ তক | ৩১ মার্চ ২০২৬
  • ভোট যত এগিয়ে আসছে পারদ চড়ছে বঙ্গ রাজনীতিতে। আর এর মাঝেই সক্রিয় হয়ে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তৃণমূল শিবিরের রাসবিহারীর প্রার্থী দেবাশিস কুমারকে তলব করল ইডি। জমি দখল মামলায় দেবাশিসকে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। সোমবার দুপুরে তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরের দফতরে হাজির হন। 

     তৃণমূলের প্রকাশিত প্রার্থী তালিকা অনুযায়ী কলকাতার রাসবিহারী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবাশিস কুমার৷ একুশের আগে এই কেন্দ্রের বিধায়ক ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়৷ একুশে রাসবিহারী থেকে প্রার্থী করা হয় দেবাশিস কুমারকে৷ তিনি জয়ীও হন৷ বর্তমানে তিনি এই কেন্দ্রের বিদায়ী বিধায়ক৷ অন্যদিকে, কলকাতা পুরসভার ৮৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও তিনি৷ সামলান মেয়র পারিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব৷ সাংগঠনিক দিক থেকে দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তিনি৷ তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে দলের প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্তকে।
  • Link to this news (আজ তক)