• Breaking News Live: দুবাই বন্দরে ক্রুড অয়েল ট্যাঙ্কারে ইরানের হামলা, তেল ছড়িয়ে ভয়াবহ দূষণের আশঙ্কা
    এই সময় | ৩১ মার্চ ২০২৬
  • দুবাই বন্দরে নোঙর করে থাকা কুয়েতের ক্রুড অয়েল ট্যাঙ্কারের উপর ইরানের এয়ার স্ট্রাইক। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন মঙ্গলবার জানিয়েছে, আল সালমি নামে বিশাল আকার ওই জাহাজে ক্রুড অয়েল ভর্তি ছিল। হামলার জেরে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ে ভয়াবহ দূষণ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে কুয়েত। একই সঙ্গে জানানো হয়েছে, হামলায় কেউ হতাহত হননি।

    ইজ়রায়েল ও আমেরিকার যৌথ হামলায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত ইরানে ১ হাজার ৯৩৭ জন নিহত হয়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রক এই তথ্য দিয়ে জানিয়েছে, নিহতদের বয়স ৮ মাস থেকে ৮৮ বছর। নিহতদের মধ্যে ২৪০ জন মহিলা ও ২১২ জন শিশু। ইজ়রায়েল-আমেরিকার যৌথ হামলায় জখম হয়েছেন ২৪ হাজার ৮০০ জন। যার মধ্যে কমবেশি ৪ হাজার মহিলা ও ১ হাজার ৬২১ জন শিশু।

    ইরানের ইস্ফাহান শহরের মাউন্ট সাফা এলাকায় বদর মিলিটারি এয়ারবেসে মঙ্গলবার সকালে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। সূত্রের খবর, আমেরিকার বায়ুসেনা ওই সামরিক ঘাঁটিতে ২ হাজার পাউন্ডের বাঙ্কার বাস্টার বোমা ফেলেছে। ইরানের রিভোলিউশনারি গার্ড প্রচুর পরিমাণ গোলাবারুদ মজুত রেখেছিল ওই ঘাঁটিতে। বিস্ফোরণের ভিডিয়ো ফুটেজ সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    ভারী বৃষ্টিপাতের জেরে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ধস নেমেছে। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের জেরে রাস্তা সম্পূর্ণ বন্ধ। বর্তমানে রাস্তা পরিষ্কার করার কাজ চলছে।

  • Link to this news (এই সময়)