• সাংহাই-কলকাতা সরাসরি উড়ান চালু ইন্ডিগোর
    বর্তমান | ৩১ মার্চ ২০২৬
  • বেজিং: সাংহাই থেকে কলকাতা সরাসরি বিমান পরিষেবা চালু করল ইন্ডিগো। ভারতের সঙ্গে চীনের সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এই উদ্যোগ বলে বিমান সংস্থা জানিয়েছে। সোমবার সাংহাইয়ের ভারতীয় কনসুলেট জেনারেল প্রতীক মাথুর একথা ঘোষণা করেন। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে মাথুর জানান, পর্যটকদের পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রেও এই উদ্যোগ আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ইন্ডিগো ছাড়া এয়ার ইন্ডিয়ারও সরাসরি সাংহাই-কলকাতা উড়ান পরিষেবা রয়েছে। মূলত ভারতের মেট্রো শহরগুলির সঙ্গে চীনের সরাসরি সম্পর্ক উন্নতির লক্ষ্যেই দুই বিমান সংস্থা এই উদ্যোগ নিয়েছে বলে মনে করা হচ্ছে। কলকাতা ছাড়াও রাজধানী শহর দিল্লির সঙ্গে সাংহাইয়ের সরাসরি উড়ান পরিষেবা রয়েছে। জানা যাচ্ছে, আগামী ২১ এপ্রিল বেজিং থেকে দিল্লি সরাসরি বিমান পরিষেবা চালু করতে চলেছে এয়ার চায়না। 
  • Link to this news (বর্তমান)