• ‘বিজেপি পরিবার আমাকে যে সুযোগ দিয়েছে, কৃতজ্ঞ’, গেরুয়া শিবিরে যোগ দিয়ে বললেন লিয়েন্ডার পেজ
    এই সময় | ৩১ মার্চ ২০২৬
  • বিজেপিতে যোগ দিলেন টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের মুখে নতুন ফুলে লিয়েন্ডার। মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ও প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি। এর আগে তৃণমূলেও যোগ দিয়েছিলেন লিয়েন্ডার। ২০২১ সালে গোয়া ভোটের আগে জোড়াফুলে গিয়েছিলেন তিনি। আর এ বার বাংলার ভোটের আগে বিজেপিতে।

    বিজেপিতে যোগ দিয়ে নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ লিয়েন্ডার পেজ বলেন, ‘আজ আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। যুবসমাজের জন্য কাজ করার সুযোগ পাব, দেশ ও দেশবাসীর সেবা করার সুযোগ পাব। বিজেপি পরিবার আমাকে যে ভাবে সুযোগ দিয়েছে, আমি কৃতজ্ঞ।’

    গত মঙ্গলবার বাংলায় এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বাংলায় বিধানসভা ভোটের মুখে নীতিন-লিয়েন্ডার সাক্ষাৎ ঘিরে জল্পনা ছড়িয়েছিল তখনই। ঠিক তার পরের মঙ্গলবার অর্থাৎ আজ, বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ।

    সবিস্তার আসছে

  • Link to this news (এই সময়)