• বাইরেও বিক্রি করা যাবে, দাম না-পাওয়া কৃষকদের আরও একাধিক বড় বার্তা মমতার
    আজ তক | ৩১ মার্চ ২০২৬
  • চলতি মরশুমে আলুর রেকর্ড ফলনে চিন্তার ভাঁজ পড়েছিল চাষিদের কপালে। আশঙ্কা সত্যি করেই আলুর দাম কমে যায়। বাজারে আলুর দাম কমতেই মাথায় হাত পড়েছে আলু চাষিদের। রাজ্যের একাধিক জেলায় আলু চাষ করে এখন গাঁটের কড়ি গুনতে হচ্ছে বহু চাষিকে। আর এই আবহেই আলু চাষিদের বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    ভোটের ময়দান থেকে আলু চাষিদের উদ্দেশ্যেও বার্তা দিয়ে মমতা বলেন, ‘আলু নষ্ট হলে আপনি ক্ষতিপূরণ পাবেন। আপনাদের শস্য বীমা করা আছে। আমরা আলু কিনব। সেগুলি রাখার জন্য কোল্ড স্টোরেজ আছে। বিজেপি নেতাদের বলছি আলু নিয়ে রাজনীতি করবেন না।’ তৃণমূলনেত্রীর বক্তব্য, ‘আমরা ৩০ শতাংশ কোল্ডস্টোরেজ করেছি যাতে আমরা আলু কিনে রাখবো।আইসিডিএস-মিড ডে মিলের জন্য আলু কেনা হবে। এমনকি কোনও চাষি যদি বাইরেও আলু বিক্রি করতে চান, তাহলেও সরকারের কোন আপত্তি নেই। যাদের ক্ষতি হয়েছে তারা ক্ষতিপূরণ পাবেন। নিশ্চিন্ত থাকুন।’
  • Link to this news (আজ তক)