ডানলপ ও জেসপের প্রাক্তন কর্ণধার, রাজ্যের দাপুটে শিল্পপতি পবন রুইয়াকে গ্রেপ্তার করল পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার অপরাধ দমন শাখা। মঙ্গলবার নিউ টাউনের একটি হোটেলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অন্তত ৬০০ কোটি টাকার সাইবার প্রতারণা মামলায় গ্রেপ্তার করা হলো তাঁকে। এ দিন এই মামলায় তাঁর বিরুদ্ধে হওয়া FIR খারিজ করার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে এসেছিলেন শিল্পপতি। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়। এর কয়েক ঘণ্টা পরেই তাঁকে গ্রেপ্তার করল পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম উইং।
বিস্তারিত আসছে...