• পুলিশ ছাড়া একবারে ময়দানে আসুন, তৃণমূলকে চ্যালেঞ্জ বিজেপি প্রার্থীর
    আজ তক | ০১ এপ্রিল ২০২৬
  • আপনারা ঝান্ডা ধরুন ডান্ডা ধরতে যাবেন না। বিজেপিও ডান্ডা ধরতে জানে, পুলিশ ছাড়া একবার ময়দানে আসুন জনগণ বোঝাবে খেলা হবে। পথসভা থেকে তৃণমূলকে এই হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের এক বিজেপি প্রার্থী। পাশাপাশি তিনি বলেন সিপিআইএম ও তৃণমূলের যারা রিজার্ভ বেঞ্চে বসে আছেন তারা বিজেপিতে আসুন বিজেপিতে ভোট দিন, গোটা বিষয় নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। 

    বাঁকুড়া জেলার সোনামুখী বিধানসভার পাত্রসায়ের ব্লকের নারায়নপুরে ভোট প্রচারে এসে তৃণমূলকে হুঁশিয়ারি সোনামুখীর বিজেপির প্রার্থী দিবাকর ঘরামী। রবিবার বিকেলে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক নারায়ণপুর নতুন বাজার থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একটি মিছিল করে ভোট প্রচার করতে করতে নারায়ণপুর নেতাজি মোড়ে বিজেপির একটি পথসভায় যোগদান করেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলকে এক হাত নেন সোনামুখীর বিজেপি প্রার্থী। তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আপনারা ঝান্ডা ধরুন, ডান্ডা ধরতে যাবেন না, বিজেপিও ডান্ডা ধরতে জানে। পাশাপাশি তিনি তৃণমূলকে বলেন, পুলিশ ছাড়া একবারে ময়দানে আসুন জনগণ দেখিয়ে দেবে আপনাদের খেলা। এমন কি  তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, পাত্রসায়রে হিটলারি শাসন চলছে। তাই হিটলারের শাসন থেকে মুক্তি পেতে পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে তৃণমূল ও সিপিআইএমের যারা রিজার্ভ বেঞ্চে বসে আছেন তারা এসে বিজেপিকে ভোট দিন। 

    তৃণমূল ও সিপিআইএমের রিজার্ভ কর্মীদের দলে নেওয়ার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন ওদের দলে মানুষ কম হয়ে গেছে। SIR করে বিজেপি কর্মীদেরই অনেক নাম বাদ পড়েছে তাই ওদের কম পড়েছে। পুলিশ ছাড়া ময়দানে আসুন খেলা হবে এই প্রসঙ্গ নিয়ে তৃণমূল প্রার্থীর দাবী খেলা তো হয়ে গিয়েছে । 2021 সালে একবার খেলা দেখেছে কারা বিজিত আর কারা পরাজিত। এরপরেও যদি ওরা খেলতে চায় তবে খেলুক ওদের তো রেফারি বা আম্পেয়ার জ্ঞানেশ কুমার তবুও খেলুক গটাপ গেম করার চেষ্টা করছে।

    রিপোর্টারঃ নির্ভীক চৌধুরী
     
  • Link to this news (আজ তক)