• প্রতারণার অভিযোগে গ্রেপ্তার পবন রুইয়া
    আজকাল | ০১ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: প্রতারণার অভিযোগে গ্রেপ্তার শিল্পপতি পবন রুইয়া। মঙ্গলবার তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম শাখা। অভিযোগ, তাঁর কোম্পানির মাধ্যমে ৩৫০ কোটি টাকার প্রতারণার করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে এফআইআর হয়। দীর্ঘদিন তাঁর খোঁজ পাচ্ছিল না পুলিশ। অবশেষে বুধবার পুলিশ জানতে পারে তিনি নিউ টাউনের একটি হোটেলে আছেন। সেখান থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে নারায়ণপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। ২০২৪ সালে বিধাননগরের ইকো পার্ক থানায় স্বপনকুমার মণ্ডলের দায়ের করা একটি মামলার প্রেক্ষিতেই এই গ্রেফতারি বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, ইকো পার্ক থানার বাসিন্দা শ্রী স্বপন কুমার মণ্ডল নামক একজন প্রবীণ নাগরিক মোবাইল ফোনে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে প্রতারণার শিকার হন। বিনিয়োগের উপর বিপুল মুনাফার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে ৯৩ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়। তদন্তে জানা গেছে যে, প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ বিভিন্ন ভুয়ো কোম্পানির কর্পোরেট কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছিল। তদন্তে আরও জানা যায় যে, এই অ্যাকাউন্টগুলো কলকাতার সৈয়দ আমির আলি অ্যাভিনিউতে অবস্থিত রুইয়া সেন্টার থেকে পবন রুইয়ার নির্দেশে পরিচালিত হত।

    অভিযোগ, দেশ জুড়ে বিভিন্ন অনলাইন প্রতারণার টাকা ঢুকেছে পশ্চিমবঙ্গের শিল্পপতি পবন এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অভিযোগের তদন্তে নেমে প্রাথমিক ভাবে ৩১৫ কোটি টাকার হদিস পান সাইবার বিশেষজ্ঞেরা। গত নভেম্বরে  তদন্তকারীরা পবনের বাড়িতেও তল্লাশি চালিয়েছিলেন। পবনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে সক্রিয় হয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার অপরাধ বিভাগ। কলকাতা হাই কোর্ট তাঁর আগাম জামিন মঞ্জুর করে। 
  • Link to this news (আজকাল)