• Breaking News LIVE: রাজ্যের ৬ জায়গায় ED-র তল্লাশি, অর্থিক প্রতারণার অভিযোগ
    এই সময় | ০১ এপ্রিল ২০২৬
  • ভোটার তালিকা থেকে বাদ শয়ে শয়ে ভোটারের নাম বাদ। যার জেরে বুধবার সকাল থেকেই উত্তাল হয়ে উঠল কাকদ্বীপের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। বিশাই মোড়ে রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান কয়েকশো গ্রামবাসী। বিক্ষোভকারীদের অভিযোগ, বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও SIR প্রক্রিয়ার নামে পরিকল্পিত ভাবে বহু মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।

    মঙ্গলবার রাতভর গুলির লড়াইয়ে জম্মু-কাশ্মীরে খতম এক জঙ্গি। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বুধবার সকালে জানানো হয়েছে, গান্ডেরবাল জেলার আরহামা এলাকায় এক সংঘর্ষে ওই জঙ্গির মৃত্যু হয়েছে। ভারতীয় সেনার অসমের দু'টি রেজিমেন্ট, জম্মু-কাশ্মীর পুলিশ এবং CRPF যৌথ ভাবে অভিযান চালায়। বুধবার সকালেও অভিযান বন্ধ হয়নি। গোটা এলাকা কর্ডন করে চিরুনি তল্লাশি করা হচ্ছে।

    কলকাতা-সহ রাজ্যের ছয় জায়গায় ED-র তল্লাশি অভিযান। বালিগঞ্জের অশ্বিনী দত্ত রোডে এক নির্মাণ সংস্থার অফিসে অভিযান ED-র। কয়েক কোটি টাকার অর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে এই সংস্থার বিরুদ্ধে। যার জেরে এ দিন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বালিগঞ্জের ওই অফিসে হানা দেন ED আধিকারিকরা। তবে এখনও পর্যন্ত অফিসের ভিতরে ঢুকতে পারেননি তদন্তকারীরা। আপাতত পুরো বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী ও ED।

    পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এ বার অটো ভাড়ায়। দাম বাড়ল অটো LPG-র। লিটারে ১২ টাকা ২৫ পয়সা দাম বাড়ল অটো LPG-র। যার জেরে বিভিন্ন রুটে অটো ভাড়া বাড়ার আশঙ্কা।

    ক্রিমিয়ার খাড়া পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল রাশিয়ার সেনাবাহিনীর মালবাহী An-26 বিমান। দুর্ঘটনায় ২৯ জনের মৃত্যু। তাঁদের মধ্য়ে রয়েছেন বিমানের পাইলট-সহ ৬ জন ক্রু। বাকিরা যাত্রী। রাশিয়ার সংবাদসংস্থা তাস সূত্রে খবর, মঙ্গলবার সন্ধে ৬টা নাগাদ (মস্কোর সময়) বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। অনুমান করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই বিপর্যয়।

    জমজমাট বিধানসভা নির্বাচনের প্রচার। আজ, বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের শীতলকুচি, রায়গঞ্জ ও ফালাকাটা বিধানসভা কেন্দ্রে প্রচারে যাবেন আজ। অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থাকবেন ভবানীপুরে।

    এপ্রিলের শুরু থেকেই থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। সঙ্গে বাড়বে গরম। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিসের পূর্তবাভাস, ৭ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

  • Link to this news (এই সময়)