• নিশিকান্তকে সরানোর দাবি বিজেপির অন্দরেই
    বর্তমান | ০১ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঝাড়খণ্ডের বিতর্কিত দলীয় এমপি নিশিকান্ত দুবেকে নিয়ে বিপদে বিজেপি শীর্ষ নেতৃত্ব। নিশিকান্তের বেফাঁস মন্তব্য নতুন কিছু নয়। মহুয়া মৈত্রর সঙ্গে তাঁর সংঘাত ছিল সাম্প্রতিকতম। বিরোধীদের টার্গেট করতে গিয়ে তিনি রাজনীতির শিষ্টাচার লঙ্ঘন করেন বলে অভিযোগ। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এনডিএ জোটের সংসদীয় বৈঠকে নিশিকান্ত দুবের প্রশংসা করেছিলেন। এবার নিশিকান্ত ওড়িশার রাজনৈতিক মহলে চরম আলোড়ন তুলেছেন বিতর্কিত মন্তব্য করে। বিজুকে সিআইএ এবং নেহরুর মধ্যস্থতাকারী বলেন তিনি। তাঁর এই মন্তব্যের পরই রাজ্যজুড়ে আলোড়ন পড়ে গিয়েছে।  বিজেপি বিধায়ক ও মন্ত্রীরা পর্যন্ত ওড়িশায় নিজেদের এমপি নিশিকান্ত দুবের তীব্র সমলোচনা করেছেন। এমনকি বিজু পট্টনায়কের অসম্মানকে গোটা ওড়িশারই অপমান মনে করা হচ্ছে। এতেই আতঙ্কে ওড়িশার বিজেপি সরকার। তাই ওড়িশার বিজেপির অন্দর থেকেই শীর্ষ নেতৃত্বকে বার্তা দেওয়া হচ্ছে নিশিকান্ত দুবেকে সতর্ক করতে হবে। ক্ষমা চাইতে হবে। এমনকি তাঁর ইস্তফাও দাবি করা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)