নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাণিজ্যিক সিলিন্ডারের হাহাকার জারি থাকলেও, এক ধাক্কায় তার দাম ২১৮ টাকা বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। ফলে আজ, বুধবার থেকে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম পড়বে ২ হাজার ২০৮ টাকা। কলকাতায় রান্নার গ্যাসের ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৯৩৯ টাকাই রাখা হয়েছে।