• আমহার্স্ট স্ট্রিটে বাসে পকেটমারির অভিযোগে ধৃত ১
    বর্তমান | ০১ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমহার্স্ট স্ট্রিটে চলন্ত বাসে এক যাত্রীর ৫০ হাজার টাকা পকেটমারির অভিযোগে মহম্মদ শাওবাজ ওরফে হাতিমকে গ্রেপ্তার করেছেন লালবাজারের ওয়াচ শাখার গোয়েন্দারা। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা ইতিমধ্যে সাড়ে ৪২ হাজার টাকা উদ্ধার করেছেন। কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন। ঘটনাটি ঘটেছিল গত ৭ মার্চ, বিকালে। ২১৫/১ রুটের বেসরকারি বাসে মানিকতলা মোড়ে এই ঘটনা ঘটে। অভিযোগ, প্যান্টের পকেটে থাকা ৫০ হাজার টাকা খোয়া যাওয়ার পর ওই যাত্রী আমহার্স্ট স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে মামলা দায়ের করে পুলিশ। স্থানীয় থানার পাশাপাশি তদন্তে নামেন লালবাজারের ওয়াচ শাখার গোয়েন্দারা। এরপরই সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে লালবাজার রাজাবাগানের বাসিন্দা মহম্মদ শাওবাজ ওরফে হাতিমকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা সাড়ে ৪২ হাজার  টাকা উদ্ধার করেন। ধৃতকে আজ বুধবার দুপুরে আলিপুর আদালতে হাজির করার কথা রয়েছে।
  • Link to this news (বর্তমান)