• ‘৭ তারিখ অবধি দেখি, তার পরে...’, ফর্ম ৬ ইস্যুতে বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
    এই সময় | ০১ এপ্রিল ২০২৬
  • সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানিপর্বে ফর্ম ৬ ইস্যুতে সওয়াল রাজ্যের। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুধবারের শুনানিতে সওয়াল করেন, চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়ে গিয়েছে। দফায় দফায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্টও বেরিয়েছে। এখন ফর্ম ৬-র কী ভূমিকা? বান্ডিল বান্ডিল ফর্ম ৬! যা শুনে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘আমরা আজই শুনানি শেষ করছি না। ৭ তারিখ পর্যন্ত দেখি পরিস্থিতি কোথায় দাঁড়ায়। তার পরে সিদ্ধান্ত নেব। আপনারা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং ERO-কে জানান।’

    নির্বাচন কমিশনের আইনজীবী ডিএস নাইডু বলেন, ‘যে কোনও ভোটার ফর্ম ৬ জমা দিতে পারেন। আমি আজ ১৮ বছরে পা দিলাম, আগামিকাল আমি আবেদন করতে পারি।’ যা শুনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতিকে বলেন, ‘আমরা আপনাকে ভিডিয়ো দেখালে আপনি বুঝতে পারবেন। কমিশনের অফিসে বান্ডিল বান্ডিল ফর্ম ৬ জমা হয়েছে। ৩০,০০০ ফর্ম ৬ জমা হয়েছে। যদি কোনও ফর্ম ৬ নিয়ে সিদ্ধান্ত নেয় ওরা, সেটা যেন সংশ্লিষ্ট বুথে জানানো হয়।’

    ৬ এপ্রিল বিকেল ৪টেয় ফের SIR মামলার শুনানি। উল্লেখযোগ্য ভাবে, সে দিনই প্রথম দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।

  • Link to this news (এই সময়)