• ফের দুর্যোগের মুখে মুখ্যমন্ত্রীর কপ্টার, সড়কপথে নবগ্রামের সভায়
    দৈনিক স্টেটসম্যান | ০১ এপ্রিল ২০২৬
  • এরপর মুখ্যমন্ত্রী সড়কপথে নবগ্রামের উদ্দেশে রওনা দেন। জানা যায়, দুপুর ২টা ১০ মিনিটে বড়ঞা থেকে কপ্টারে নবগ্রামের উদ্দেশে রওনা দেয় কপ্টারটি। বড়ঞায় আবহাওয়া স্বাভাবিক থাকলেও নবগ্রামে কপ্টার অবতরণের পরিবেশ অনুকূল ছিলনা।

    এর আগে গত বৃহস্পতিবারও মুখ্যমন্ত্রীর বিমান দুর্যোগে পড়েছিল। বীরভূমের দুবরাজপুর থেকে অন্ডাল বিমানবন্দর হয়ে কলকাতার উদ্দেশে বিমান ছেড়েছিল। নির্ধারিত সময়ে অবতরণ সম্ভব না হওয়ায় বিমানকে দমদম বিমানবন্দরে এবং তারপর আকাশে চক্কর কাটতে হয়। ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টির কারণে পাইলট তিনবার অবতরণের চেষ্টা করেছিলেন। অবশেষে বিকেল ৫টা ১৯ মিনিটে নিরাপদে কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হন। মুখ্যমন্ত্রী পরবর্তীতে পাইলটদের প্রশংসা করেন।

    দুইদিনের ঘটনায় দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রীর আকাশপথে যাত্রা ঝুঁকিপূর্ণ হলেও অভিজ্ঞ পাইলটের সতর্কতা ও অভিজ্ঞতার কারণে বিপদ এড়ানো সম্ভব হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে হেলিকপ্টার বা বিমানের পাইলটের সতর্ক সিদ্ধান্তই নিরাপত্তার মূল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)