• বাজেয়াপ্ত কোটি টাকার সোনা
    আজকাল | ০২ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ শুল্ক দপ্তরকে ফাঁকি দিয়ে কলকাতা বিমানবন্দর থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের সোনা পাচার। বিধাননগর পুলিশের নাকা তল্লাশিতে ধরা পড়ল দুই পাচারকারী। বড়সড় চক্র জড়িত বলে দাবি পুলিশের।

    জানা গিয়েছে, বুধবার ভোর রাতে কলকাতা বিমানবন্দরে বিধাননগর পুলিশের নাকা তল্লাশির সময় প্রায় এক কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় ৬৬২ গ্রাম। এর সঙ্গেই সেই সোনা নিয়ে যাওয়া দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাদের ব্যারাকপুর আদালতে তোলা হবে। 

    বুধবার বিধাননগর পুলিশের এয়ারপোর্ট ডিভিশনের ডেপুটি কমিশনার ঐশ্বর্য সাগর জানান, বুধবার ভোর রাতে কলকাতা বিমানবন্দরে নাকা তল্লাশির সময় ১টা ১৫ মিনিট নাগাদ একটি ট্যাক্সিকে আটকানো হয়। সেই ট্যাক্সিতে তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ৬৬২ গ্রাম সোনা উদ্ধার হয়। ট্যাক্সিতে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ব্যাঙ্কক থেকে ওই দুই ব্যক্তি এই সোনা নিয়ে এসেছে। বিমানবন্দর থেকে তারা ট্যাক্সি ভাড়া নিয়ে বেরোনোর সময় নাকা তল্লাশিতে ট্যাক্সিটা আটকানো হয়। সেখান থেকে সোনা সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এখন প্রশ্ন উঠছে কিভাবে শুল্ক দপ্তরকে ফাঁকি এত সোনা বিমানবন্দর থেকে বেরিয়ে গেল।
  • Link to this news (আজকাল)