• বামেদের তীব্র কটাক্ষ প্রতীক উরের
    আজকাল | ০২ এপ্রিল ২০২৬
  • মিল্টন সেন, হুগলি, ১ এপ্রিল: গঙ্গার দুই পারে সব চটকল ইউনিয়নবাজি করে বন্ধ করে দিয়ে এখন শিল্প হয়নি শিল্প হয়নি বলে মরা কান্না কাঁদলে হবে! বামেরা কোনসা কর্মসংস্থান করেছিল? মন্তব্য তৃণমূলের প্রতিক উর রহমানের। বুধবার উত্তরপাড়ায় তৃণমূল প্রার্থী শীর্ষণ্য ব্যানার্জির সমর্থনে প্রচারে আসেন প্রতিক উর রহমান। ঢাক বাজিয়ে ফুল ছিটিয়ে চলে ভোট প্রচার।

     সেখানেই প্রাক্তন দল সম্পর্কে এই মন্তব্য করেন প্রতিক উর। এদিন তিনি বলেন, এই হুগলি জেলাতেই গঙ্গার তীরবর্তী এলাকায় একাধিক চটকল গড়ে উঠেছিল। বাম আমলে সব চটকল বন্ধ করে দিয়েছে ইউনিয়ন বাজি করে। এখন শিল্প হয়নি। শিল্প হয়নি বলে মরা কান্না কাঁদলে হবে। বামেরা কোনসা কর্মসংস্থান করেছিল।

    বিজেপি এই নির্বাচনে গোহারা হারবে। এডজুডিকেশন করে ৬০ লাখ মানুষের নাম বাদ দেওয়ার পরেও, বস্তায় ভরে ফর্ম নিয়ে যেতে হচ্ছে। বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে ভোটার ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। রাহুল গান্ধী এর আগে প্রমাণ করেছে, মহারাষ্ট্র হরিয়ানায় কিভাবে ভোট চুরি করেছে। পশ্চিমবঙ্গের মাটিতে ভোট চুরি করা যাবে না। কারণ এখানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বেঁচে আছেন। এদিন শীর্ষণ্য ব্যানার্জিকে সঙ্গে নিয়ে ঘুরে ঘুরে প্রচারও করেন প্রতীক উর।

    ‌‌
  • Link to this news (আজকাল)