• পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডে বড় রদবদল
    আজকাল | ০২ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডে বড় পরিবর্তন। লেফটেন্যান্ট জেনারেল ভিএমবি কৃষ্ণান বুধবার আনুষ্ঠানিকভাবে Indian Army Eastern Command–এর জেনারেল অফিসার কমান্ডিং–ইন–চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

    তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেন লেফটেন্যান্ট জেনারেল আরসি তিওয়ারির কাছ থেকে। যিনি দীর্ঘ ও সফল কর্মজীবনের পর এই পদ থেকে বিদায় নিলেন।

    পূর্বাঞ্চলীয় কমান্ডকে সেনাবাহিনীতে ‘‌ফোর্ট্রেস অফ দ্য ইস্ট’‌ বলা হয়। কারণ এই কমান্ড দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকার নিরাপত্তা দেখভাল করে।

    চার দশকের অভিজ্ঞতা নিয়ে নতুন সেনা কমান্ডার ১৯৮৮ সালের ১১ জুন ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। প্রায় ৪০ বছরের সামরিক জীবনে তিনি দেশের বিভিন্ন কঠিন ও সংবেদনশীল এলাকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

    বিশেষ করে বিশ্বের অন্যতম কঠিন যুদ্ধক্ষেত্র Siachen Glacier–এ তিনি একটি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ও একটি ব্রিগেডের নেতৃত্ব দিয়েছেন। এছাড়া তিনি ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি এবং ব্রহ্মাস্ত্র কর্পসের নেতৃত্বও দিয়েছেন।

    কৌশলগত ও আন্তর্জাতিক অভিজ্ঞতাও রয়েছে তাঁর। সামরিক ও কৌশলগত ক্ষেত্রেও লেফটেন্যান্ট জেনারেল কৃষ্ণানের অভিজ্ঞতা উল্লেখযোগ্য। তিনি সেনা সদর দপ্তরে ডিরেক্টর জেনারেল ইনফরমেশন টেকনোলজি হিসেবে কাজ করেছেন। পাশাপাশি হাইকমিশন অফ ইন্ডিয়ার ডিফেন্স সিস্টেমেও দায়িত্ব পালন করেছেন।বর্তমান দায়িত্ব গ্রহণের আগে তিনি সেনা সদর দপ্তরে কোয়ার্টার মাস্টার জেনারেল ছিলেন। এই পদে থাকাকালীন সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নে বড় সংস্কার করেন, যা সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি আরও শক্তিশালী করে।  আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব লেফটেন্যান্ট জেনারেল কৃষ্ণান বর্তমানে Dogra Regiment ও Dogra Scouts–এর কর্নেল হিসেবেও দায়িত্ব পালন করছেন।

     এছাড়া তিনি কাউন্টার ইনসার্জেন্সি ও জঙ্গল ওয়ারফেয়ার স্কুলের কমান্ড্যান্ট হিসেবেও কাজ করেছেন, যা বিশেষ প্রশিক্ষণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।

    দায়িত্ব নিয়ে তিনি শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি পূর্বাঞ্চলীয় কমান্ডের সকল সেনা সদস্যকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দেন। তিনি বিশেষভাবে জোর দেন, সীমান্তের উপর। সেখানে আরও জওয়ান নির্দেশের কথা বলেন তিনি। ‌‌

    ‌‌
  • Link to this news (আজকাল)