• ফের দুর্ঘটনা সমুদ্র সৈকতে, তাজপুরে মৃত্যু দুই চিকিৎসকের
    এই সময় | ০২ এপ্রিল ২০২৬
  • অভিনেতা রাহুল বন্দ্যপাধ্যায়ের মৃত্যুর রেশ কাটার আগেই ফের দুর্ঘটনা সমুদ্র সৈকতে। বুধবার সন্ধ্যেয় পূর্ব মেদিনীপুর (Purba Mednipur) জেলার তাজপুরে সমুদ্র থেকে উদ্ধার হয়েছে দু'জনের দেহ। মৃতরা দু'জনেই চিকিৎসক। তাঁদের বাড়ি উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) সোদপুরে।

    পুলিশ সূত্রে খবর, তাজপুরে (Tajpur) বিশ্ববাংলার কাছে সমুদ্রে দু’টি দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তাঁরাই খবর দেন মন্দারমণি (Mandermani) কোস্টাল থানায়।

    পুলিশ দু’টি দেহ উদ্ধার করে বালিসাই হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, দু’জনের নাম কুন্তল চক্রবর্তী ও শৈলজা ভরদ্বাজ। বয়স ৩৫-এর মধ্যে। দু’জনেই পেশায় চিকিৎসক (Doctor)। তাঁদের বাড়ি সোদপুরের ঘোলা এলাকায়।

    কী ভাবে দু'জনের মৃত্যু হয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

    বিস্তারিত আসছে...

  • Link to this news (এই সময়)