• মনোনয়নপত্র জমা দেওয়ার পরেই হাতে এনআইএ–র নোটিশ
    আজকাল | ০২ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের তৃণমূল প্রার্থী মানব পড়ুয়াকে এনআইএ–এর নোটিশ। গত ৩০ মার্চ এই নোটিশ পাঠানো হয়েছে। জানা গিয়েছে, এর আগে তাঁকে কয়েকবার নোটিশ দেওয়া হলেও তিনি হাজিরা দেননি। পরে তার কাঁথির বাড়িতে প্রায় এক বছর আগে হানা দিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়েছিল এনআইএ। 

    উল্লেখ্য, গত ২০২২ সালের ২ ডিসেম্বর ভগবানপুরের নাড়ুয়াভিলাতে ভয়াবহ এক বিস্ফোরণ ঘটেছিল। সেই বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছিল। তৃণমূলের দাপুটে নেতা হিসাবে মানবের নাম ছিল প্রথম সারিতে। তারপর হাইকোর্টের নির্দেশে এই মামলা এনআইএ–এর হাতে যায়। সেই থেকে মানব পড়ুয়া প্রায় বছরখানেক বেপাত্তা ছিলেন বলে খবর। পরে যদিও আদালতের নির্দেশে জামিন পেয়েছিলেন বলে জানা গিয়েছিল। সেই মামলায় ফের নোটিশ করা হল মানবকে। 

    জানা গিয়েছে, আগামী ২ এপ্রিল সকাল ১১টা নাগাদ তাঁকে নিউটাউনে এনআইএ–এর দপ্তরে তদন্তকারী ডেপুটি পুলিশ সুপার মর্যাদার এক আধিকারিকের সামনে হাজিরা দিতে বলা হয়েছে। 

    এবিষয়ে মানব পড়ুয়ার দাবি, যেখানে এবং যেদিন এই ঘটনা ঘটেছিল তার ধারেকাছেও তিনি ছিলেন না। এর আগেও তাঁকে যখন ডাকা হয়েছিল তখন তিনি গিয়েছিলেন এবং এবারেও যাবেন।

    ‌‌
  • Link to this news (আজকাল)