রাজ্যে ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। তার জন্যে দ্বিতীয় দফার নির্বাচনের গেজ়েট নোটিফিকেশন প্রকাশিত হলো।
বৃহস্পতিবার অর্থাৎ আজ ভবানীপুরের বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করবেন শুভেন্দু অধিকারী। হাজরা থেকে রোড শো করে সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেবেন তিনি। তাঁর সঙ্গে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাজরা মোড় থেকে ১২টা নাগাদ রোড শো শুরু হবে। যদিও শুধুমাত্র ভবানীপুর নয়, রাসবিহারী এবং বালিগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থীরাও এ দিন মনোনয়ন জমা করবেন একই সঙ্গে।
২ থেকে ৬ এপ্রিল পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বাড়বে দহন জ্বালা। খাতায়-কলমে তাপপ্রবাহ ঘোষণা না হলেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। দুপুরের দিকে বিহার ও ঝাড়খণ্ড থেকে আসা গরম ‘লু’-এর প্রভাব বাড়বে, ফলে অনুভূত তাপমাত্রা ৪৫ ডিগ্রির কাছাকাছি যেতে পারে।
বুধবার রাতে তাজপুরের বিশ্ববাংলার কাছে দু’টি দেহ ভাসতে দেখে মন্দারমণি কোস্টাল থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পুলিশ দু’টি দেহ উদ্ধার করে বালিসাই হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরোভ বৃহস্পতিবার সকালে দুই দিনের সফরে ভারতে পৌঁছেছেন। এই সফরে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S. Jaishankar)-এর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।