• টলিপাড়ায় ফের দুঃসংবাদ, প্রয়াত আরও এক অভিনেতা
    বর্তমান | ০২ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর শোক এখনও কাটেনি। তারই মধ্যে এল আরও একটি দুঃসংবাদ। প্রয়াত হলেন টলিউডের উঠতি তারকা প্রণব চট্টোপাধ্যায় (২৮)। আজ, মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জানিয়েছেন অভিনেত্রী অলকানন্দা গুহ। জানা গিয়েছে, কাজ পাচ্ছিলেন না বলে দীর্ঘদিন ধরেই প্যানিক অ্যাটাক হচ্ছিল তাঁর। সারাক্ষণ অস্থির থাকতেন। সহ অভিনেতা-অভিনেত্রীদের একাধিকবার কাজ দেওয়ার জন্য অনুরোধও করেছিলেন তিনি।

    তাঁর পরিজনেরা জানিয়েছেন, আচমকাই প্রণবের শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা হয়। কিন্তু মাঝ রাস্তাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। প্রণবের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকের পরিচালক পাভেল ঘোষও। প্রসঙ্গত, অভিনেতা প্রণব ছোটপর্দায় বসন্ত বিলাস মেসবাড়ি, হরগৌরী পাইস হোটেলের মতো একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে টলি পাড়ায় শোকের ছায়া। প্রয়াত অভিনেতার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন তাঁর সহকর্মী এবং অনুরাগীরা।
  • Link to this news (বর্তমান)