ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় তাঁর পাশেই ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মনোনয়ন জমা দেওয়ার পর শাহকে প্রণামও করেন বিরোধী দলনেতা। এ দিকে, শুভেন্দুর মনোনয়ন কর্মসূচির সময় তৃণমূলের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর।
বৃহস্পতিবার সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন শুভেন্দু। সেই সময় বাইরে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী-সমর্থকেরা। উল্টো দিকে থাকা বিজেপির কর্মী-সমর্থকদের সঙ্গে তাঁদের বচসাও বাধে। বিজেপির দাবি, তৃণমূল সমর্থকদের কয়েক জন হামলা চালিয়েছেন। তাতে বিজেপির এক কর্মী জখম হয়েছেন। তাঁর চোখে আঘাত লেগেছে। তার জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী পৌঁছয় সেখানে।
বিস্তারিত আসছে...