• অসমে ফের বিজেপি সরকার গড়বে বলে দাবি মোদীর, পাল্টা দিলেন প্রিয়াঙ্কাও
    এই সময় | ০২ এপ্রিল ২০২৬
  • অসমে ফের সরকার গঠন করবে বিজেপি বলে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। একই সঙ্গে অনুপ্রবেশ ইস্যুতে কংগ্রেসকে নিশানা করেন তিনি। তাঁর আশঙ্কা, অসমে কংগ্রেস (Congress) সরকার গঠন করলেই অনুপ্রবেশকারীদের রক্ষা করার জন্য আইন নিয়ে আসবে। তাঁর দাবি, কংগ্রেসের উদ্দেশ্য হলো সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে সংখ্যালঘুতে পরিণত করা এবং অনুপ্রবেশকারীদের নিয়ে স্থায়ী ভোটব্যাঙ্ক তৈরি করা। বুধবার, ধেমাজি জেলার গোগামুখে নির্বাচনী জনসভায় এই দাবি করেন তিনি।

    বুধবারই অসমের (Assam) ডিব্রুগড়ের টিংখং-এর সভায় BJP-কে নিশানা করেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী (Priyanka Gandhi Vadra) । তাঁর দাবি, অসমে হিমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswa Sarma) সরকার ‘মাফিয়া এবং সিন্ডিকেট রাজ’ চালাচ্ছে। গরিব মানুষকে বঞ্চিত করে অসমের মুখ্যমন্ত্রী নিজের পকেট ভরছেন বলেও অভিযোগ তাঁর।

    অন্য দিকে, অসমে মাফিয়া রাজের অবসান ঘটানোর আবেদন করেন প্রিয়াঙ্কা। তাঁর দাবি, সেখানকার মানুষ এখন পরিবর্তন এবং বিজেপির অপশাসন থেকে মুক্তি চাইছেন। যারা সেখানকার মানুষের প্রকৃত সেবা করতে পারে সেই সরকারকেই চাইছেন অসমের মানুষ।

    এমনকি, জুবিন গর্গের মৃত্যু নিয়েও অসমের মুখ্যমন্ত্রীর অভিযোগ উড়িয়ে দেন প্রিয়াঙ্কা। তাঁর দাবি, এই গায়কের মৃত্যু নিয়ে আসল রাজনীতি করছে বিজেপি।

  • Link to this news (এই সময়)