• ছোড়া ইটের আঘাতে মালদহে আহত পুলিশের গাড়ির চালক
    আজকাল | ০২ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: উত্তাল মালদহ। পরিস্থিতি শান্ত রাখার আর্জি মমতা ব্যানার্জির। এর মধ্যেই জানা গিয়েছে, বৃহস্পতিবার অবরোধকারীদের ছোড়া ইঁটের আঘাতে মাথা ফেটেছে পুলিশের গাড়ির চালকের ।

    তথ্য, মালদহের ইংরেজবাজারের যদুপুর এক নাম্বার ব্লক এলাকায় ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করার চেষ্টা করেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। সেই সময় ওই এলাকায় কর্মরত পুলিশকর্মীরা বাধা দিতে গেলে তাঁদের দিকে তেড়ে যান অবরোধকারীরা। তাঁদের ছোড়া ইটের আঘাতে আহত হয়েছেন পুলিশের গাড়ির এক চালক। তাঁর মাথায় ইটের আঘাত লাগে। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে।

    বুধবার থেকে উত্তাল মালদহ। টানা কয়েক ঘণ্টা পর ঘেরাওমুক্ত হয়েছেন বিচারবিভাগীয় আধিকারিকরা। সুপ্রিম কোর্টের নির্দেশে জেলার পুলিশের শীর্ষ কর্তাদের তত্ত্বাবধানে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে তাঁদের মুক্ত করা হয়।  
  • Link to this news (আজকাল)