• শাহের ১৫ দিনের বঙ্গসফর! আমিষ মেনু সাজেস্ট তৃণমূলের!
    আজকাল | ০২ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা পর্বে পাশে রইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একদিকে ভবানীপুর জেতার লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন যেমন, তেমনই বললেন, ভোট আবহে বাংলায় পক্ষকাল থাকার পরিকল্পনার কথা। এদিন রোড শো’‌র মঞ্চ থেকে শাহ আরও বলেন, ‘‌পশ্চিমবঙ্গের ভোটে ১৫ দিন আমি এই রাজ্যেই থাকব।’‌ 




    তারপরেই শাহকে 'পর্যটক' নিশানা করে 'আমিষ-নিরামিষ' বিতর্কের মাঝেই আমিষ মেনু বেঁধে দিল তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে, একটি পোস্ট করে বলা হয়েছে, 'অমিত শাহ বাংলায় ১৫ দিন কাটানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন। ভাল। বাংলা পর্যটকদের সাদরে গ্রহণ করে। যতদিন ইচ্ছা থাকুন। আর আমাদের সেরা কিছু খাবারের স্বাদ নিতে ভুলবেন না।'

    কী কী সেই খাবার? আমিষ থালির ছবি দিয়ে মেনু জানিয়েছে তৃণমূল। তাতে রয়েছে- মুড়ি ঘণ্টপাবদা মাছের ঝালইলিশ ভাপাচিংড়ি মালাইকারিভেটকি পাতুরিকষা মাংস 

    একেবারে শেষে লেখা, 'হ্যাভ আ প্লেজেন্ট স্টে।'

    উল্লেখ্য,  এই মনোনয়নপর্বে উপস্থিত থাকার জন্য বুধবার রাতেই কলকাতায় পৌঁছে যান অমিত শাহ। বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ শাহের বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে রাত ১২টা ৫০ মিনিট নাগাদ হোটেলের উদ্দেশে রওনা দেয় শাহের গাড়ি। 

    বৃহস্পতিবার, শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে রোড শো থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ভবানীপুর যদি একটি সিটে জেতায়, তাতেই পরিবর্তন হবে।। তিনি আরও বলেন, ‘‌শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে দাঁড়াতে চেয়েছিলেন। কিন্তু আমি বলেছি ভবানীপুরে দাঁড়াতে। আমার কথাতেই শুভেন্দু অধিকারী ভবানীপুর দাঁড়িয়েছে।’‌ শাহ আরও বলেন, ‘‌আমিই বলেছিলাম মমতার ঘরে গিয়ে ওনাকে হারাতে হবে। ভয় মুক্ত হয়ে ভোট দিতে হবে। তৃণমূলের মূল উপড়ে বাংলার খাড়িতে ফেলে দিতে হবে। যে যে রাজ্য মোদির ওপর ভরসা রেখে সরকার গড়েছে তারাই বিকাশের দিকে এগিয়ে গেছে।’‌ এরপরই ভবানীপুরবাসীর উদ্দেশে শাহ বলেন, ‘‌শুভেন্দুকে বহু ভোটে জেতান। তাহলেই পরিবর্তন হবে।’‌

     বৃহস্পতিবার বেলা গড়াতেই শুভেন্দু অধিকারীদের মনোনয়ন পর্বের রোড শো শুরু হয় হাজরা মোড় থেকে। রোড শোয়ের গাড়িতে শুভেন্দুর সঙ্গে ছিলেন অমিত শাহ। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সার্ভে বিল্ডিংয়ের ২০০ মিটার আগে থেমে যাবে শুভেন্দুদের রোড শোয়ের গাড়ি। তার পরে পায়ে হেঁটে শাহের সঙ্গে মনোনয়ন জমা দিতে যাবেন শুভেন্দু সহ অন্য বিজেপি প্রার্থীরা। ইতিমধ্যেই মনোনয়ন জমাও দিয়েছেন শুভেন্দু। 

     
  • Link to this news (আজকাল)