• বাংলায় ১৫ দিন থাকার জন্য ‘শাহি মেনু’ বেঁধে দিল তৃণমূল
    দৈনিক স্টেটসম্যান | ০২ এপ্রিল ২০২৬
  • এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহর সম্ভাব্য বাংলা সফরকে ঘিরে কটাক্ষ করেছে তৃণমূল। জানা গিয়েছে, তিনি ভোটের আগে প্রায় ১৫ দিন বাংলায় থাকতে পারেন। সেই কারণে বৃহস্পতিবার তৃণমূলের অফিসিয়াল এক্স  হ্যান্ডল থেকে একটি ‘শাহি মেনু’ প্রকাশ করা হয়েছে। সেখানে বাঙালির প্রিয় নানা আমিষ পদ যেমন মুড়িঘণ্ট, পাবদা মাছের ঝোল, ইলিশ ভাপা, চিংড়ি মালাইকারি, ভেটকি পাতুরি ও কষা মাংসের উল্লেখ করা হয়েছে। সঙ্গে কটাক্ষ করে লেখা হয়েছে, ‘দু’হাত মেলে বাংলা পর্যটককে স্বাগত জানায়।‘

    ‘মাছে-ভাতে বাঙালি’—এই বহুল প্রচলিত প্রবাদকে সামনে রেখেই তৃণমূল বিজেপিকে নিশানা করেছে। তাদের দাবি, ক্ষমতায় এলে বাংলাতেও মাছ-মাংসের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বিজেপি, যেমন কিছু বিজেপি-শাসিত রাজ্যে খোলা জায়গায় আমিষ বিক্রিতে নিয়ন্ত্রণ আরোপের নজির রয়েছে। এই নিয়ম নিয়ে ইতিমধ্যেই বিতর্কও হয়েছে। রাজনৈতিক মহলের মতে, গুজরাতের নিরামিষাশী সংস্কৃতির প্রেক্ষাপটে অমিত শাহকে এমন আমিষ মেনু উপহার দেওয়া নিছক সৌজন্য নয়, বরং স্পষ্ট রাজনৈতিক বার্তা—বাঙালির সংস্কৃতি ও খাদ্যাভ্যাস রক্ষার প্রতীকী দাবি।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)