• সোনা পাপ্পু মামলায় এখনও পর্যন্ত ২ কোটি টাকা উদ্ধার
    দৈনিক স্টেটসম্যান | ০২ এপ্রিল ২০২৬
  • এর মধ্যে প্রথম দফায় প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা এবং পরে আরও ৮০ লক্ষ টাকা নগদ পাওয়া যায়। পাশাপাশি সোনা, একটি বিলাসবহুল গাড়ি এবং একাধিক সম্পত্তির নথিও বাজেয়াপ্ত করা হয়েছে। এমনকি বাড়ি থেকে একটি অস্ত্র উদ্ধারের কথাও জানা গিয়েছে।

    বুধবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করে ইডি। সেই তালিকায় ছিল কসবার ফার্ন রোডে অবস্থিত সোনা পাপ্পুর বাসভবন। একই সঙ্গে বালিগঞ্জ ও বেহালার একাধিক জায়গাতেও অভিযান চালানো হয়। বেহালার একটি সংস্থার কর্তার বাড়ি থেকেও এক কোটির বেশি নগদ উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।

    ইডি জানিয়েছে, সোনা পাপ্পুর বিরুদ্ধে তোলাবাজি, হুমকি-সহ একাধিক গুরুতর অভিযোগে বেশ কয়েকটি এফআইআর দায়ের রয়েছে। অন্তত চার থেকে পাঁচটি মামলার ভিত্তিতে গত কয়েক দিন ধরেই নজরদারি ও তল্লাশি চালাচ্ছিলেন তদন্তকারীরা।

    অভিযোগ, তিনি কসবা ও বালিগঞ্জ এলাকায় বিভিন্ন সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন এবং নির্মাণ সংস্থাগুলির কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করতেন। সেই অর্থ প্রভাবশালী মহলে পৌঁছে দেওয়া হত বলেও অভিযোগ উঠেছে। এদিকে, বিরোধীদের একাংশের দাবি, সোনা পাপ্পুর সঙ্গে দক্ষিণ কলকাতার রাজনৈতিক মহলের যোগাযোগ রয়েছে।  এই পরিস্থিতিতে সোনা পাপ্পুর বাড়িতে অভিযান বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)