• CBI নয়, মোথাবাড়ি কাণ্ডের তদন্তভার NIA-এর হাতে
    এই সময় | ০৩ এপ্রিল ২০২৬
  • Big Breaking: মালদার মোথাবাড়ির ঘটনায় NIA-কে তদন্তভার দিল জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, ৬ এপ্রিলের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে মোথাবাড়ি কাণ্ডের তদন্ত রিপোর্ট জমা দেবে NIA

    প্রথমে রাজ্যের CEO মনোজ আগরওয়াল জানিয়েছিলেন, মোথাবাড়ির ঘটনায় CBI-কে তদন্তভার দেওয়া হচ্ছে। কিন্তু পরে নির্বাচন কমিশনের তরফে যখন চিঠি প্রকাশ করা হয়, তখন দেখা যায় NIA-কে তদন্তভার দেওয়া হয়েছে। অর্থাৎ, বৃহস্পতিবার বিকালে কলকাতার অফিস থেকে যা জানা গিয়েছিল, পরে জাতীয় নির্বাচন কমিশনের চিঠিতে দেখা যায় সেই সিদ্ধান্ত বদলে গিয়েছে।

    বৃহস্পতিবার রাতে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার NIA-কে মালদার মোথাবাড়ির ঘটনার তদন্তভার দিয়েছেন। আগামিকাল অর্থাৎ শুক্রবার রাজ্যে NIA-এর তদন্তকারী দল পৌঁছনোর কথা রয়েছে।

  • Link to this news (এই সময়)